Monday, July 27, 2026

বেদনা - ৯ম শ্রেণী- ১৯৪৯ সাল

 মোর হারানো দিনের পুরানো স্মৃতি
    বাজিতেছে আবার মনে
ভরা বেদনায় আসিতেছে তায়
    মোর বিজয়ী আঁখির কোণে

ওগো, বিজয়ী মনের কোণে
    জল ফেলে আজ কিসের লাগি
        ওগো হারানো দিনের তরে।

মোর বীণায় বাজে মনের প্রীতি
    মনে বাজে সেই সাধনার স্মৃতি
          আঁখির পাতার পরে –
হারানো দিনের সাথে 
     লিখবো আমি তাতে 
            কল্পনা মাতার প্রীতি।
মোর হারানো দিনের পুরানো স্মৃতি
    বাজিতেছে আবার মনে।

No comments:

Post a Comment

নিভে গেল একটি আলোর শিখা

 তিনি ছিলেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা। সেই শিশুকাল হতে যার কোলে পিঠে আমি মানুষ হয়েছি। অক্ষর চিনেছি, কলম ধরতে শিখেছি। সেই অন্ধকার যুগে যিনি আমাকে স...